চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক শুরু হয়েছে।বৃহস্পতিবার সকালে শি জিনপিংয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বৈঠকের শুরুতে শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থের জায়গাই বেশি। তিনি বলেন, দুই দেশের স্থিতিশীল সম্পর্ক শুধু উভয় দেশের জন্য নয়, বিশ্বের জন্যও ইতিবাচক।শি বলেন, “আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। অতীতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতের দ্বার উন্মোচনের ক্ষেত্রে ২০২৬ সাল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক ও মাইলফলক বছর হোক।”তিনি আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।চীনের প্রেসিডেন্ট বলেন, “এগুলো ইতিহাসের, বিশ্বের এবং জনগণের প্রশ্ন। একই সঙ্গে এগুলো আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর আমাদের একসঙ্গে দিতে হবে।”এর আগে গ্রেট হল অব দ্য পিপলের সামনে ট্রাম্পের সম্মানে আনুষ্ঠানিক ...