ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা।আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানানো হয়নি।শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাসহ বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের নেতারা। অভিনেতা মিঠুন চক্রবর্তীও অনুষ্ঠানে ছিলেন।বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপির ২০৭ জন বিধায়কের সঙ্গে শুক্রবার বৈঠক করে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেন অমিত শাহ। ভারতের প্রচলিত নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হন।গত পাঁচ বছর ...