সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সূচকের পতন হয়েছে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির, কমেছে সামগ্রিক লেনদেন।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস কমেছে ৭ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১৫ পয়েন্ট।

দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২২৫ কোম্পানির দর পতনের বিপরীতে দর হারিয়েছে ১০৭ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ৬০ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে সারাদিনে ৫২৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫৩৬ কোটি টাকা।

ব্লক মার্কেটে ২১ কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স পিএলসি সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এশিয়া ইনস্যুরেন্স পিএলসি এবং ৮ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।

পতন হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট।

দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৭১ কোম্পানির দরপতনের বিপরীতে দর হারিয়েছে ৬৬ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ১৭ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১৪ কোটি টাকা।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।