থেমে থেমে কয়েক দিনের বৃষ্টি ও দুর্গাপূজার টানা চার দিনের ছুটির কারণে গেল সপ্তাহে ঢাকার বাজারে সবজির সরবরাহ কমে গিয়েছিল। তবে শীতের আগাম কিছু সবজি বাজারে আসায় সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এতে কিছু সবজির দাম কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে।ঢাকায় বেশির ভাগ সবজি আসে উত্তরের জেলাগুলো থেকে, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পাশাপাশি রাজধানীর আশপাশের নিচু অঞ্চল থেকেও কিছু তরিতরকারি আসে। ঢাকার বড় আড়ৎগুলোর মধ্যে যাত্রাবাড়ী একটি। পাইকারি ক্রেতারা এখান থেকে কেনা সবজি চৌরাস্তায় খুচরা বিক্রি করেন।শনির আখড়া বাজারে শুক্রবার বরবটি বিক্রি হচ্ছিল কেজি প্রতি ১০০ টাকা, পটল ৭০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা ও মাঝারি লাউ ৬০ থেকে ৭০ টাকায়। বাজারে সরবরাহ কম থাকলেও দাম পূর্বের তুলনায় কিছুটা কমেছে।শনির আখড়া বাজারের বিক্রেতা কল্পনা আক্তার জানান, ‘‘দাম আরও কমবে, দু-একদিন লাগবে। বাজারে মালের অভাব নেই। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বেশি থাকায় কিছুটা দাম বেশি থাকে।’’ তিনি উল্লেখ করেন, ‘‘গত সপ্তাহে পটল বিক্রি হয়েছে ৮০-৯০ টাকায়, এখন ৭০ টাকা। বরবটি ...