বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে আসছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ওসি বলেন, “এতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।”রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুকান্ত পাল জানান, তাদের হাসপাতালে মোট ছয়জনকে নেওয়া হয়েছিল।তিনি বলেন, “তাদের মধ্যে চারজন আগেই মারা গেছেন। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মেহনাজ মোশাররফ বলেন, রামপালের ওই দুর্ঘটনায় হতাহত ১১ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়।তিনি জানান, “তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন বাকি তিনজনের মধ্যে আরও একজন ...