ঈদের ছুটি শেষে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে টানা দুই দিন সূচকের উত্থান হওয়ার পাশাপাশি মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট ও বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ও ব্লুচিপ ডিএস৩০ বেড়েছে যথাক্রমে ২ ও ৫ পয়েন্ট।

সোমবারও সূচকের উত্থান হয়েছে ডিএসইএতে; ডিএসইএক্স ৩৬ পয়েন্ট, শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৩ পয়েন্ট।

সারাদিনে ডিএসইতে ১০৮০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৯১২ কোটি টাকা। এর আগে সর্বশেষ ১২ মে ডিএসইতে ১ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২৩০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪৭ কোম্পানির শেয়ারের দাম।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড এবং প্রায় ৯ শতাংশ দর হারিয়ে তলানিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮ পয়েন্ট।

সিএসইতে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১২৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৮ কোম্পানির এবং অপরিবর্তীত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে সারাদিনে ২৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪৭ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইস্টার্ন ইনস্যুরেন্স পিএলসি এবং নিউ লাইন ক্লোথিং লিমিটেড ও ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি।