সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের বড় পতনের পরদিন দ্বিতীয় কার্যদিবসে এসে সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই; যদিও দুই বাজারেই দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৯ পয়েন্ট। যদিও পরিবর্তন হয়নি শরীয়াভিত্তিক সূচক ডিএসইএসের।

সূচক বাড়লেও দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ১৪৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৭২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৮ কোম্পানির শেয়ারের দাম।

কমেছে সামগ্রিক লেনদেনও; ৪৭০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫১১ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৩৮ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; জিকিউ বলপেন ইন্ডাসস্ট্রিজ লিমিটেড সর্বোচ্চ ৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

প্রায় ৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং ৯.৫ শতাংশ দাম কমে তলানিতে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮ পয়েন্ট।

দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৬৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৮৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৪ কোম্পানির শেয়ারের দাম।

কমেছে সামগ্রিক লেনদেন; ৩১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪৩ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে একটিভ ফাইন ক্যামিকেলস লিমিটেড এবং প্রায় ১০ শতাংশ দাম কমে তলানিতে প্রগতি ইনস্যুরেন্স পিএলসি।