সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও পতনের মধ্য দিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট।
শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৮ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১১ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩২৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে প্রথমার্ধে প্রায় ৩৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে সূচকের পতন হয়েছে সিএসইতে; প্রথমার্ধের লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৬ পয়েন্ট।
যদিও দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৫১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথমার্ধে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :