টানা কয়েকদিনের পতন কাটিয়ে সোমবার সূচকের উত্থান হয়েছে দেশের দুই বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। 

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১১ পয়েন্ট ও বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৩৩ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৩৪৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১ এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে বেড়েছে লেনদেন; ৭১৮ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৫৬৮ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ৮৮ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি একাই সর্বোচ্চ ৭২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

প্রায় সাড়ে ৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এবং ৫ শতাংশের ওপরে দাম কমে তলানিতে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।

সূচকের উত্থান হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৭ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১০৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৪৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে সারাদিনে ১৮ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১৩ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রায় ৬ শতাংশ দর হারিয়ে তলানিতে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।