টানা তিনদিন সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই), বুধবার কমেছে সবকটি সূচক, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও সামগ্রিক লেনদেন।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫১ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১১ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১৬ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২৮৬ কোম্পানির দর কমার বিপরীতে বিপরীতে দর বেড়েছে ৮২ কোম্পানি ও অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
কমেছে লেনদেন; টানা তিন দিন ১২০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়ে বুধবার সামগ্রিক লেনদেন কমে হয়েছে ৯৩৫ কোটি টাকা।
ব্লক মার্কেটে ৪০ কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি এবং প্রায় ৯ শতাংশ দর হারিয়ে তলানিতে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৪ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১২২ কোম্পানির দর কমার বিপরীতে দর বেড়েছে ৭৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন বেড়েছে সামান্য; প্রায় ২২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২১ কোটি টাকা।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
পূর্বের পোস্ট :