ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধের আগে শেষ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮০০ কোটি টাকা লেনদেন হয়েছে যা ২০২৬ সালের এ পর্যন্ত সর্বোচ্চ লেনদেন।
সকাল থেকে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান ছিল ডিএসইতে; দিনের প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা। অবশেষে দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি টাকা।
এর আগে ২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৭৪৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে মোট তিন দিন।
সারাদিনে বেড়েছে সবকটি সূচক; প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১৯ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২৭ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২৮৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং সাড়ে ৫ শতাংশ দাম কমে তলানিতে কেয়া কসমেটিকস লিমিটেড।
বড় উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিই বেড়েছে ২৪১ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১৬৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৪ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৮ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং ৯ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
পূর্বের পোস্ট :