সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৬ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৭ পয়েন্ট।

প্রথম ঘণ্টায় ২৮০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৩২৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩২ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩০ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিটের।