বাংলাদেশের পুঁজিবাজারে মঙ্গলবার প্রথমার্ধে সূচকের বড় উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১১ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৩ পয়েন্ট।
বেশিরভাগ কোম্পানির দাম উর্ধ্বমুখী; ২৯৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৮ কোম্পানির এবং বেড়েছে ৪৭ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা
বড় উত্থানে লেনদেন চলছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৫ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে দাম ছাড়িয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা।
পূর্বের পোস্ট :