বাংলাদেশের বাজারে শনিবার স্বর্ণের দাম আরেক দফা বাড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস); প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২৬২০৯০ টাকা।
সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬৪০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন দাম তৎক্ষনাৎ কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবশেষ শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
২০২৬ সালে দেশের বাজারে ২৬ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৯ দফা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা।
পূর্বের পোস্ট :