বাংলাদেশের পুঁজিবাজারে বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৯ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ২ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২১৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৬ ও অপরিবর্তিত আছে ৭৪ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৬০ কোটি টাকা।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।