২০২৬ সালে বাংলাদেশের পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমবারের মতো লেনদেন ছাড়ালো ৭০০ কোটি টাকা; সারাদিনে মোট ৭৪৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে ২৭ জানুয়ারি লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি টাকা- যা এতদিন ছিল ২০২৬ সালের সর্বোচ্চ লেনদেন। এর আগে ২০২৫ সালের ৭ অক্টোবর সর্বোচ্চ ৭৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে ডিএসইতে। সে হিসাবে প্রায় ৪ মাস পর পুঁজিবাজারে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১২ পয়েন্ট ও ব্লুচিপ সূচক বেড়েছে ২০ পয়েন্ট। একদিনের ব্যবধানে তিন সূচকের ১ শতাংশের ওপরে উত্থান হয়েছে।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ২১৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৭ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৬৮ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ২৩ কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস লিমিটেড সর্বোচ্চ ৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং প্রায় ৮ শতাংশ দর হারিয়ে তলানিতে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১১ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৯৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৬০ কোম্পানি ও অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
বেড়েছে লেনদেন; ৮ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৬ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পূর্বের পোস্ট :