সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে পতনের মুখে পড়লেও দিন শেষে সূচকের উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই), যদিও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২ পয়েন্ট করে।
সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১৮৯ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১১৬ কোম্পানির এবং ৮৫ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
এছাড়া কমেছে সামগ্রিক লেনদেন; সারাদিনে ৪৯২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৫২৬ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৩ কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস লিমিটেড সর্বোচ্চ ৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং প্রায় সাড়ে ৯ শতাংশ দর হারিয়ে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট।
উত্থান হলেও সিএসইতেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৭৪ কোম্পানির দরপতনের বিপরীতে দর হারিয়েছে ৬১ কোম্পানি, অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।
কমেছে লেনদেন; ৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৯ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আইএফএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
পূর্বের পোস্ট :