সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান দিয়ে।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএসে আসেনি কোনো পরিবর্তন ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ২ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১৯৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০০ এবং অপরিবর্তিত আছে ৮৮ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে ২৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতে প্রথমার্ধে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৪৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ২৬ ও অপরিবর্তিত আছে ৯ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :