বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরে আসাকে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বুধবার আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, তারেক রহমান ফিরে আসলে দেশের পুঁজিবাজার পুনরুজ্জীবিত হবে।
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে জনাব তারেক রহমান দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন—এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের মুহূর্ত।
"তারেক রহমানের প্রত্যাবর্তনে আমরা গভীরভাবে আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি, তাঁর উপস্থিতিতে দেশ ও দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং একইসঙ্গে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জের মুখে থাকা দেশের পুঁজিবাজার পুনরুজ্জীবিত হয়ে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে," বলেন সাইফুল।
পাশাপাশি ডিবিএ প্রেসিডেন্ট সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন তিনি।
পূর্বের পোস্ট :