বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান, ব্যয় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান, ব্যয় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার

নানা আলোচনা-সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৩ পয়সা ধরে)। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে চুক্তি সই হয় বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।চুক্তি অনুযায়ী, ১৪টি উড়োজাহাজের মধ্যে ১০টি প্রশস্ত দেহবিশিষ্ট ড্রিমলাইনার এবং ৪টি সরু দেহবিশিষ্ট ম্যাক্স মডেলের উড়োজাহাজ রয়েছে।চুক্তি সই অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এসব নতুন উড়োজাহাজ বিমানের বহর আধুনিকীকরণ, পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণে সহায়ক হবে। এর মাধ্যমে বৈশ্বিক উড়োজাহাজ পরিবহন বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এর আগে গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মাহবুবুর রহমান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানান। তবে সে ...

  • ৩০ এপ্রিল ২০২৬