৪৪৬ কোটি টাকার চাল আমদানি করবে সরকার

৪৪৬ কোটি টাকার চাল আমদানি করবে সরকার

সংযুক্ত আরব আমিরাত এবং মিয়ানমার থেকে ৪৪৬ কোটি টাকায় ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ আমদানি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে, যার দাম পড়বে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা।এ হিসাবে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।মিয়ানমার থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে। এতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।এতে করে দুই দেশ থেকে আমদানি করা ১ লাখ টন চালের মোট মূল্য দাঁড়াবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

  • ২২ অক্টোবর ২০২৫