ভেনেজুয়েলার জনগণের ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে’ ভূমিকার স্বীকৃতি হিসেবে এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৬তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। এ বছর পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার।গত বছর পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনে ভূমিকার জন্য শান্তিতে নোবেল পেয়েছিল হিরোশিমা ও নাগাসাকির বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের সংগঠন ‘নিহোন হিদাংকিয়ো’।২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো সরকারের অন্যতম কড়া সমালোচক ৫৮ বছর বয়সী মাচাদো একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।২০২৪ সালে ভেনেজুয়েলার আদালত তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়, যাতে তিনি মাদুরোকে চ্যালেঞ্জ করতে না পারেন।নোবেল কমিটি তাকে এমন এক নারী হিসেবে বর্ণনা করেছে, যিনি ‘অন্ধকার সময়েও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন’।গণতন্ত্রের পক্ষে নিরলস সংগ্রামের স্বীকৃতি’ হিসেবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার তারই প্রাপ্য বলে জানিয়েছে কমিটি।মাচাদো গত নির্বাচনের আগে ভেনেজুয়েলার বিভক্ত বিরোধীদলগুলোকে একত্র করতে সক্ষম হয়েছিলেন। তিনি নিজে নির্বাচন করতে না পারলেও তার ...