মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ এলআরটি৩ (লাইট রেল ট্রানজিট–৩) প্রকল্প বাস্তবায়নে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে প্রকল্পটির পরিধি কমিয়ে দেওয়ার জন্য সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইং ও ডিএপির সাবেক সংসদ সদস্য টনি পুয়াকে সমালোচনা করেছেন।শাহ আলম এলআরটি৩ লাইন উদ্বোধন উপলক্ষে দেওয়া এক রাজকীয় বক্তব্যে সুলতান বলেন, ক্লাং, শাহ আলম ও কুয়ালালামপুরকে রেল যোগাযোগে যুক্ত করার প্রস্তাব তিনি ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দিয়েছিলেন। সে সময় বহু বাসিন্দা, বিশেষ করে গৃহিণীরা, পরিবারের সদস্যদের দীর্ঘ যানজটে আটকে থাকার অভিযোগ জানিয়ে তাঁর কাছে চিঠি পাঠাতেন।সুলতান জানান, তখন ক্লাং এলাকায় সুংগাই ক্লাং নদী পারাপারের জন্য মাত্র দুটি সেতু ছিল, যা যানজট আরও বাড়িয়ে তুলেছিল। পরিস্থিতি সামাল দিতে নাজিব সরকার ২০১৮ সালে বাতু তিগা ও সুংগাই রাসাউ টোল প্লাজা বাতিল করে।তবে ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর এলআরটি৩ প্রকল্প প্রায় ১৮ মাস বিলম্বিত হয়। পরে কোভিড–১৯ মহামারির কারণে আরও ১৯ মাস পিছিয়ে যায়।সুলতানের ভাষ্য ...