র্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে এই পদে নিযুক্ত করেন।আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় সিগনেচার কালো নেপালি টুপি আর চোখে সানগ্লাস।রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে।দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা হিমালয় কন্যা নেপালে রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থান তৈরির দায়িত্ব এখন বালেন্দ্র শাহের কাঁধে।গত ৫ মার্চের নির্বাচনে শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যবিশিষ্ট সংসদে ১৮২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনে ৭৬ জন নিহতের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন।রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ গত কয়েক দশকের মধ্যে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। তিনি মাধেসি নৃগোষ্ঠীর প্রথম কোনো নেতা হিসেবে দেশটির নেতৃত্ব দিতে যাচ্ছেন। এই নৃগোষ্ঠী মূলত ভারতের ...