খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটাপন্ন, তারেক কী দেশে ফিরবেন?

খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটাপন্ন, তারেক কী দেশে ফিরবেন?

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেছেন, এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা তার থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।শনিবার সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোন সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।“স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী,”— বলেন তিনি।সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে ...

  • ২৯ নভেম্বর ২০২৫