চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আরও কৃচ্ছ্রতার পথে হাঁটার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ বেশ কিছু ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে।সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, আগামী ৯ নভেম্বরের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে সংশোধিত বাজেটের প্রাক্কলন অর্থ বিভাগে পাঠাতে হবে।অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত ২ জুন ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত এই বাজেট ২০২৪–২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম, তবে সংশোধিত বাজেটের (৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা) চেয়ে ৬ দশমিক ১৮ শতাংশ বেশি।পরিপত্রে উল্লেখ করা হয়, কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ চাইতে পারবে না। মূল বাজেটের মধ্যেই সংশোধিত বাজেট প্রণয়ন করতে হবে। সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে এক খাতের বরাদ্দ কমিয়ে অন্য খাতে বাড়ানো যাবে, তবে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না।এতে ...