বাংলাদেশে ‘মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ’ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দিয়েছে যুক্তরাজ্য।

শনিবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন বলে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে।

বৈঠকে সারাহ কুক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং মাহদি আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।