সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ডলার বা প্রায় ৩ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। আগস্টে প্রবাসীরা পাঠান ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
পূর্বের পোস্ট :