টানা তিন দিন সূচকের পতনের পর বুধবার বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচকের বড় উত্থান হয়েছে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৪ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১২ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪১ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩২৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।

বেড়েছে সামগ্রিক লেনদেন; ৭১৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত দিন ছিল ৬৮৫ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৪০ কোম্পানির প্রায় ৩০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ওরিয়ন ইনফিউশন সর্বোচ্চ ৫ কোটি টাকার ওপরে শেয়ার বিক্রি করেছে।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূচকের বড় উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০০ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১৩৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৪৩ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ২৪ কোম্পানির শেয়ারের দাম।

যদিও সিএসইতে লেনদেন কমেছে প্রায় ৩ কোটি টাকা; সারাদিনে ৪২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪৫ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।