দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১৭ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২৮ পয়েন্ট।
বেড়েছে সামগ্রিক লেনদেন; প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৫২৩ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ৪৪ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বোচ্চ ২১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
৭ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং সাড়ে ৫ শতাংশ দর হারিয়ে তলানিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
সূচকের উত্থান হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১১ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১২৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪০ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
কমেছে লেনদেন; সিএসইতে ১৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৩৯ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং প্রায় ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে রহিমা ফুড করপোরেশন লিমিটেড।
পূর্বের পোস্ট :