সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট বাড়লেও ব্লুচিপ সূচক ডিএস৩০ এ আসেনি কোনো পরিবর্তন।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ২৩৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৮ এবং অপরিবর্তিত আছে ৫৭ কোম্পানির শেয়ারের দাম।

কমেছে লেনদেন; সারাদিনে ডিএসইতে ৫২৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৫৯৩ কোটি টাকা।

ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ওরিয়ন ইনফিউশন পিএলসি সর্বোচ্চ ১৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

প্রায় সাড়ে ৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ভ্যানগার্ড এএমএল রুপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সাড়ে ৫ শতাংশ দাম কমে তলানিতে ন্যাশনাল ব্যাংক পিএলসি।

সূচকের উত্থান হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৮ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৮১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।

কমেছে লেনদেন; ৩৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪৭ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ৮ শতাংশ দর হারিয়ে তলানিতে সোনালি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।