দ্বিতীয় দিনের মতো সূচকের উত্থান হয়েছে দেশের পুঁজিবাজার; মঙ্গলবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৮ পয়েন্ট। শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ২৩ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৬২ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৩৩৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।

বেড়েছে সামগ্রিক লেনদেন; প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪১৬ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ৭৬ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; অলিম্পিক ইন্ডাসট্রিজ পিএলসি সর্বোচ্চ ৪৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং ২ শতাংশ দাম কমে তলানিতে মেট্রো স্পিনিং লিমিটেড।

সূচকের বড় উত্থান হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩২৩ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১৩১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩২ কোম্পানির ও অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন সামান্য কমেছে; ৪৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪৮ কোটি টাকা।

প্রায় ১০ শতাংশ দাম কমে সিএসইতে শীর্ষে এনআরবিসি ব্যাংক পিএলসি এবং প্রায় ১০ শতাংশ দাম কমে তলানিতে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।