সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ পয়েন্ট।
শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৭ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২৩ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩৪৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর বেড়েছে ২১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৪ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে প্রথমার্ধে ৩৬০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের উত্থান হয়েছে সিএসইতেও; প্রথমার্ধের লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৬ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৬৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর বেড়েছে ২৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথমার্ধে ৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :