রমজান উপলক্ষে মাদারীপুরে হঠাৎ করে লেবুর দাম বেড়েছে। বর্তমানে এক হালি বড় লেবু ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রমজানের আগে একই লেবু ৬০ টাকা হালি দরে বিক্রি হয়েছে।

শুক্রবার  মাদারীপুর শহরের লেবুর আড়তে গিয়ে এ তথ্য জানা যায়। ব্যবসায়ীরা জানান, বাজারে লেবুর আমদানি কম এবং রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

লেবু আড়ৎদার মো. মনির হোসেন বলেন, ফেব্রুয়ারি মাসে লেবু গাছে ফুল থাকায় বাজারে সরবরাহ কম থাকে। এ কারণেই দাম বেড়েছে।

তিনি আরও জানান, ছোট লেবু ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকারের লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।