যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে: আইএমএফ সতর্কতা

যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে: আইএমএফ সতর্কতা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানির দাম আকাশচুম্বী অবস্থায় স্থির থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।‘দ্য ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে। তেল, গ্যাস ও খাদ্যের দাম চলতি বছর ও আগামী বছরজুড়ে উচ্চ পর্যায়ে থাকলে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এমন আশঙ্কা বাস্তবে রূপ নিতে পারে।আইএমএফ বলছে, এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে কার্যত মন্দার কাছাকাছি নিয়ে যাবে—যা ১৯৮০ সালের পর মাত্র চারবার দেখা গেছে। সর্বশেষ এমন অবস্থা হয়েছিল কোভিড-১৯ মহামারীর সময়।ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের শুরুতেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়। যদিও সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, পাকিস্তানে দুই দেশের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় অনিশ্চয়তা কাটেনি।আইএমএফের মতে, তেলের দাম চলতি বছর গড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার থেকে বেড়ে ২০২৭ সালে ১২৫ ডলারে পৌঁছালে বৈশ্বিক প্রবৃদ্ধি আরও শ্লথ হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি ৬ ...

  • ১৫ এপ্রিল ২০২৬