স্বামী–সন্তানকে নিয়ে ঈদের রান্নার আয়োজন করতে ভালোবাসেন অভিনেত্রী রুনা খান। পরিবারের পছন্দের খাবার নিজের হাতে রান্না করেন তিনি। এবার ঈদেও রান্নাঘরে থাকছে তাঁর বিশেষ আয়োজন—গরুর ঝাল ভুনা, সাদা পোলাও ও পায়েস।রুনা খান জানান, স্বামী এষণ ওয়াহিদের পছন্দ তাঁর হাতের মোরগ পোলাও ও ডিমের হালুয়া। আর মেয়ে রাজেশ্বরী সবচেয়ে পছন্দ করে গরুর ভুনা, মুরগির কোরমা ও নরম খিচুড়ি।রান্না শেখার গল্প বলতে গিয়ে অভিনেত্রী বলেন, তাঁর রান্নার মূল অনুপ্রেরণা মা। “আমার মায়ের রান্না ভীষণ ভালো। ছোট থেকে মাকে যেভাবে রান্না করতে দেখতাম, সেটাকেই অনুকরণ করার চেষ্টা করি,” বলেন তিনি।নিজের সবচেয়ে প্রিয় খাবারও মায়ের হাতের রান্না। তবে বাসার বাইরে তাঁর পছন্দের খাবারের তালিকায় আছে সোবহানবাগের তেহারি ঘরের তেহারি।সাদা পোলাওউপকরণপোলাও চাল: ৪ কাপঘি: ৪ টেবিল চামচপানি: ৮ কাপলবণ: স্বাদমতোগাজরকুচি: সিকি কাপপেঁয়াজ বেরেস্তা: আধা কাপপ্রণালিপ্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি পাত্রে ঘি গরম করে চাল হালকা ভেজে নিতে হবে। এরপর পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। এতে গাজরকুচি যোগ করতে হবে। পানি ...