ডিমের কুসুমে রক্তের দাগ দেখলে আতঙ্কিত হবেন না

ডিমের কুসুমে রক্তের দাগ দেখলে আতঙ্কিত হবেন না

ডিম ভাঙার সময় কুসুমে লাল রক্তের দাগ বা মাংসের টুকরোর মতো কিছু দেখতে পেলে অনেকেই ভয় পান এবং সেই ডিম খাওয়া থেকে বিরত থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং এটি স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয়।কেন দেখা দেয় রক্তের দাগবিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, মুরগির ডিম্বনালির ভেতর দিয়ে ডিম নিচের দিকে নামার সময় কোনো ছোট রক্তনালি ফেটে গেলে সামান্য রক্ত কুসুমের সঙ্গে মিশে যায়। পরে সেটিই রক্তের দাগ বা লাল বিন্দু হিসেবে দেখা যায়। এটি ডিম নিষিক্ত হওয়ার লক্ষণ নয়, বরং একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত এ ধরনের ডিম অসুস্থ মুরগি থেকে আসে না।কখন ডিম খাওয়া নিরাপদগবেষকরা জানিয়েছেন, ডিমের কুসুমে রক্তের দাগ থাকলেও ডিমটি ভালোভাবে রান্না করলে তা খাওয়া একেবারেই নিরাপদ। রান্নার তাপে যেকোনো ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, ফলে এতে স্বাস্থ্যঝুঁকি থাকে না।তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—ডিমের সাদা অংশ যদি গোলাপি, লাল বা সবুজ আভা ধারণ করে, তাহলে সেটি না খাওয়াই ভালো। এমন রঙের পরিবর্তন সাধারণত বিষাক্ত ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ ...

  • ০৯ নভেম্বর ২০২৫