অবৈধ তেল কারবার ঠেকাতে জেলায় জেলায় ভিজিলেন্স টিম, পতেঙ্গায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার

অবৈধ তেল কারবার ঠেকাতে জেলায় জেলায় ভিজিলেন্স টিম, পতেঙ্গায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবের মধ্যে দেশে জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ মোকাবিলায় অবৈধ তেল কারবার ঠেকাতে প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। এসব তদারকি দলের মাধ্যমে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযানে আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধারের ঘটনাও তুলে ধরা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গার কমিশনার ঘাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুব্রত হালদার।অভিযানে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযানে অংশ নেন। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা তেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ...

  • ২৭ মার্চ ২০২৬