প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাণিসম্পদ খাতকে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও প্রাণিজ অন্যান্য পণ্য রপ্তানির মাধ্যমে এ খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০ কোটি ৪৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনারই প্রতিফলন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে বাংলাদেশের।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনশীল ও স্বনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত ও অর্থনৈতিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পূর্বের পোস্ট :