বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণ এবং নিউইয়র্কে তাঁর বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন। বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
পূর্বের পোস্ট :