স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাতে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন।

পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনে এনসিপির যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী মহানগরের এনসিপি আহ্বায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে লড়বেন।

এপ্রিলের মধ্যেই বাকি ৭ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীও ঘোষণা করার হবে বলে জানিয়েছে এনসিপি।