ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।এ ছাড়া অ ন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে। রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এর সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি অনুমোদন দিলে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সংসদ অধিবেশনের জন্য আগামী ১২ মার্চ নির্ধারণ হয়েছে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে—কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সেই বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথামাফিক শোক প্রস্তাব গ্রহণ করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এ ছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও চলবে।
পূর্বের পোস্ট :