জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দু–এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী মাসের ১২ মার্চ অথবা তার দু–এক দিন আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোও এ অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
পূর্বের পোস্ট :