ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বৃহস্পতিবার দুপুরে নিজ আসনে ভোট দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মির্জা আব্বাস মহিলা কলেজে ভোট দিয়ে বিএনপির এ নেতা বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না।
বিএনপির এ নেতা বলেন, “ভোট সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো চোখে পড়েনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।”
এদিকে মির্জা আব্বাস ভোট দেয়ার ত্রিশ মিনিট আগে ঢাকা-৮ এর জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রবেশ করেন এ ভোটকেন্দ্রে। এতে করে কেন্দ্রের আশপাশে বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নাসীরুদ্দীন সাংবাদিকদের বলেন, “এতদিন মার খেয়েছি, জবাব দেয়নি। এবার সময় এসেছে মার দেয়ার। যারা ভোটের মাঠে নেমেছেন ভুলেও মাঠ ছাড়বেন না। ভোটের পুরো সময় মাঠে সোচ্চার থাকবো।”
শাহজাহাপুর এলাকায় একই সময়ে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান করায় পুরো এলাকাজুড়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পূর্বের পোস্ট :