ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি কাজে সহযোগিতার জন্য ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে বিএনপির দাবি তোলার দুই দিনের মাথায় কমিশনের এ সিদ্ধান্ত এলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের নির্দেশনায় সংশোধন এনে শুধু পোস্টাল ব্যালট ভোটের গণনার কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার কাজে বিএনসিসির সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।