দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে; রিটে তার প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

সোমবার ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন।

নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এর আগে, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম এবং ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।