সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); কমেছে সবকটি সূচক।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট, শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৬ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১৮ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ২৬৩ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৭৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪৪ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘন্টায় ডিএসইতে ২৭০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের পতনের ধারা অব্যাহত আছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩০ পয়েন্টের বেশি।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৭১ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ২৪ কোম্পানির ও অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ৫ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :