এ বছরের নজিরবিহীন পতনের মুখে পড়েছে বাংলাদেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই); মঙ্গলবার কমেছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনের লেনদেনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ৩৬ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৮৫ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৩৪৯ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৩১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে ৮৮৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৭৭৯ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৫ কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় ৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি এবং ৯ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে নর্দান জুট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।
বড় পতনের মুখে পড়েছে সিএসই; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৪ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ১৫৩ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৪৫ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে ২৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১৯ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে এশিয়া ইনস্যুরেন্স পিএলসি।
পূর্বের পোস্ট :