সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে লেনদেনের প্রথমার্ধে সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
লেনদেনের শুরুতেই সূচক হারিয়েছে ডিএসই; প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট, ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৩ পয়েন্ট ও শরীয়াভিত্তিক সূচক ডিএসইএসে আসেনি কোনো পরিবর্তন।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১৯৫ কোম্পানির দর পতনের বিপরীতে দর বেড়েছে ১০১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৯০ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২১০ কোটি টাকা।
অন্যদিকে সূচকের উত্থান হয়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৬ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে ৭০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :