ভরিতে ৭৩৪৮ টাকা বেড়ে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ

ভরিতে ৭৩৪৮ টাকা বেড়ে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ

প্রতি ভরিতে ৭৩৪৮ টাকা বেড়ে বাংলাদেশের বাজারে বুধবার ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম নির্ধারণ করেছে দেশীয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।সকালে বাজুসের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই দরবৃদ্ধির কথা জানানো হয়। এতে করে এক ভরি (১১.৬৬৪) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ২৬৯৭৮৮ টাকা। বাজুস নির্ধারিত এ দাম তৎক্ষনাৎ কার্যকর বলে ঘোষণা দেয়া হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় বাজুস।নতুন দাম অনুযায়ী,  ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।সবশেষ ২৬ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ ...

  • ২৮ জানুয়ারী ২০২৬